উত্তরের আট জেলার আদিবাসী অধ্যূষিত এলাকায় উত্তরবঙ্গ উৎসবের নয়া ভেনু
দি নিউজ লায়নঃ উত্তরের কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরতেই উত্তরবঙ্গের শিল্পীদের নিয়ে এবারে উত্তরবঙ্গ উৎসবের আয়োজন। উত্তরের আট জেলার আদিবাসী অধ্যূষিত এলাকায় উত্তরবঙ্গ উৎসবের নয়া ভেনু। করোনার নির্দেশিকা মেনে এবারে বাদ পড়ছে বসে আঁকো প্রতিযোগিতা। তবে ফেব্রুয়ারিতেই আট জেলা নিয়ে শুরু হচ্ছে উত্তরবঙ্গ উৎসব। শনিবার আটজেলার জেলাশাসক, শিলিগুড়ি জলাপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন, তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক, পুলিশ প্রশাসনের সঙ্গে প্রস্তুতি বৈঠক সারেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
বৈঠকে সিদ্ধান্ত হয় ১লা ফেব্রুয়ারি থেকে ১০ই ফেব্রুয়ারির মাঝেই হবে উত্তরবঙ্গ উৎসব। শিলিগুড়িতেই হবেই উদ্বোধনী অনুষ্ঠান। করোনার জেরে প্রায় একমাসের জন্য পিছিয়ে যাচ্ছে এবারের উত্তরবঙ্গ উৎসব। এদিন বৈঠকের পর মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানান প্রতি জেলার ২টি করে ভেনু হবে। প্রতি জেলায় শহরের কেন্দ্রে একটি ভেনুর পাশাপাশি আদিবাসী এলাকার মানুষের কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরতে জেলাভিত্তিক আদিবাসী এলাকায় একটি করে বাড়তি ভেন্যু করে উত্তরবঙ্গ উৎসবের অনুষ্ঠান হবে।
কলকাতা বা দক্ষিণবঙ্গ থেকে এবারে কোনো শিল্পী উত্তরবঙ্গ উৎসবে আনা হবে না। উত্তরের সংস্কৃতিকে ব্যাপক পরিসরে তুলে ধরতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন করোনা আট জেলার ৯জনকে বিশিষ্ট কৃতিমান ব্যাক্তিত্বকে বঙ্গরত্ন সম্মানে ভূষিত করা হবে। পাশাপাশি আটজেলার প্রতি বিধানসভার একজন কৃতি দুংস্থ মেধাবী ছাত্র ছাত্রীদের ১০,০০০টাকা করে পুরস্কার মূল্য তুলে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর হাতেই হতে পারে উদ্বোধন।

Post a Comment